Search This Blog

TIP'S CETAGORY WITH LANGUAGE

Tips 4 pc

Update Software

Showing posts with label BD WEBSITE. Show all posts
Showing posts with label BD WEBSITE. Show all posts

Tuesday, December 14, 2010

আসছে অনলাইন মার্কেট ঢাকাবাজার ডটনেট

আসছে অনলাইন মার্কেট ঢাকাবাজার ডটনেট

রিয়েল টাইম ইনফরমেশন সার্ভিস ঢাকাবিজডটকম চালু করতে যাচ্ছে ঢাকাবাজার নামে একটি অনলাইন শপিং মার্কেট। এতে থাকবে প্রায় শত মার্কেটের সহস্রাধিক দোকান ও শোরুমের এক্সক্লুসিভ পণ্যের ছবি ও নির্ধারিত দাম। অত্যাধুনিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে ক্রেতারা সহজেই পছন্দের পণ্য বাছাই করতে পারবেন, পাবেন বিশেষ ডিসকাউন্ট। ঢাকাবাজারে সাধারণ মার্কেটের মতো বিক্রেতারা যাতে পণ্য ডিসপ্লে করতে পারেন সেজন্য প্রতিটি বিক্রেতা প্রতিষ্ঠানের নামে থাকছে আলাদা আলাদা ওয়েবসাইট।
অনলাইন মার্কেট ঢাকাবাজার তৈরিতে এরই মধ্যে ঢাকাবিজডটকমের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাজার ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইডি) সঙ্গে কাজ করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বাংলাদেশ সুপার স্টোরস ওনার্স অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিকভাবে শিগগিরই যাত্রা শুরু করবে ঢাকাবাজার। উদ্বোধন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতিভুক্ত ৫০০ দোকান মালিককে ১ বছরের জন্য বিনা চার্জে ঢাকাবাজারের সদস্যপদ দেবে কর্তৃপক্ষ।
ঢাকাবাজার সম্পর্কে বিআইডি’র ব্যবস্থাপনা সম্পাদক মিসেস শামীম আরা জানান, অত্যাধুনিক সফটওয়্যার সমৃদ্ধ ঢাকাবাজারে আছে একটি অত্যাধুনিক সার্চ ইঞ্জিন, যার সাহায্যে যে কোনো ক্রেতা দ্রুত পছন্দের পণ্য বাছাই করতে পারবেন এবং সরাসরি মেসেজ পাঠিয়ে সংশ্লি* দোকান থেকে নির্ধারিত মূল্যের কমে বা ডিসকাউন্টে পণ্য ক্রয় করতে পারবেন। ক্রেতাদের কোনো চার্জ বা ফি দিতে হবে না। ঢাকাবাজারের ঠিকানা : www.dhakabazar.net অথবা www.dhakabiz.com

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

'উপকূল বাংলাদেশ'র যাত্রা শুরু

'উপকূল বাংলাদেশ'র যাত্রা শুরু

মিডিয়া এন্ড রিসার্চ ইনিশিয়েটিভস ইন কোস্টাল বাংলাদেশ (এমআরআইসিবি)'র অধীনে প্রকাশিত হলো উপকূলীয় অঞ্চল বিষয়ক পত্রিকা 'উপকুল বাংলাদেশ'। উপকূল বাংলাদেশ একইসঙ্গে অনলাইন পত্রিকা ও মুদ্রণ পত্রিকা হিসাবে প্রকাশিত হবে। উপকূলের চলমান ঘটনাবলী ছাড়াও অনলাইনে পাওয়া যাবে বিশেষ প্রতিবেদন, ফিচার, সাক্ষাতকার, বিশেস্নষণ, আলোকচিত্র, ভিডিওসহ নানা বিষয়। এতে উপকূল বিষয়ে আগ্রহীদের লেখার সুযোগ রয়েছে। এ পত্রিকাটি উপকূলের চোখ হিসাবে কাজ করবে। পর্যায়ক্রমে এ সাইটটি উপকুল পোর্টাল হিসাবে আত্মপ্রকাশ করবে। নিয়মিত তথ্য সংযোজন ছাড়াও ছাড়াও এ পত্রিকাটি বিভিন্ন ইসু্যতে এ বিশেষ সংখ্যা হিসাবে প্রকাশিত হবে। পত্রিকাটি www.coastalbangladesh.com ঠিকানায় দেখা যাবে। বরগুনা জেলার প্রান্তিক নারী আসমা বেগম পত্রিকাটি উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে দেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও মিডিয়ার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Friday, October 1, 2010

ওয়েবে চাকরির তথ্য

ওয়েবে চাকরির তথ্য

বেস্ট সলিউশন বিডি ডটকম চাকরি অনুসন্ধানকারীদের জন্য একটি ওয়েব পোর্টাল। প্রতিদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত চাকরির সার্কুলারগুলো ইমেজ আকারে সূত্রসহ এখানে প্রকাশ করা হচ্ছে। সহজে এবং একই সময়ে প্রায় সব নিয়োগ বিজ্ঞপ্তির খবরাখবর এখানে পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করার সুযোগ আছে। চাকরি তথ্য ছাড়াও ব্যবসা, টিউশনি, ভ্রমণ, ক্রয়-বিক্রয়, কেনাবেচা, শিক্ষা, পড়াশোনা, স্বাস্থ্যসেবা, খবরাখবর, ভাড়া বিষয়ক বিভিন্ন তথ্যও এখানে পাওয়া যাবে। ঠিকানা : www.bestsolutionbd.com

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc.

Tuesday, September 21, 2010

উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট

উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট

শিক্ষা, ক্যারিয়ার ও প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়ে www.CareerNews24.com নামে একটি ওয়েবপোর্টাল প্রকাশিত হয়েছে। সাইটটিতে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশের বিশ্ববিদ্যালয়ের তথ্য, অনলাইন টেস্ট, দেশি-বিদেশি উচ্চশিক্ষা, বৃত্তি তথ্য, ভিসা, ইমিগ্রেশন, বিদেশে ভর্তি, টিউটোরিয়াল, চিকিত্সা তথ্যসহ বিশ্বের অধিকাংশ দেশের সংবাদপত্রের লিঙ্ক রয়েছে ।

All Tips: Computer Tips, Internet Tips, Printing Tips, Health Tips, Life Tips, Household Tips, Career Tips, Earn By Internet, Phone Tips, Photography Tips, Fashion Tips, Hair Tips, Summer Tips, Travel Tips, Winter Tips etc.

All Blog: All Travel Way, Recipe BD, All Health BD, Dhaka All, Bangla Poetry, Bird sanctuary bd, Wallpaper All Free, Free Treatment Bd etc
.

Sunday, May 2, 2010

Tips Of All Sorts